বিএনপি থেকে যে শিক্ষা নিতে পারে আওয়ামী লীগ

শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে তাঁর দলের প্রায় সব নেতা-কর্মী কেন অদৃশ্য হয়ে গেলেন? এ প্রশ্নের উত্তরের মধ্যেই আন্দাজ পাওয়া যাবে দলটির দেউলিয়াত্বের মাত্রা। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের প্রত্যেক সদস্য ও সমর্থক গোষ্ঠী—শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী—কতটা অর্বাচীন হলে ধরে নিতে পারেন, তাঁদের এ ক্ষমতা অনন্তকাল স্থায়ী হবে। আর যদি তা ধরে না নিয়ে থাকেন, তাহলে তাঁরা কীভাবে দুর্নীতিতে নিমজ্জিত থাকতে পারেন?

বলা বাহুল্য, তাঁরা দুর্নীতি করেছেন বলেই অদৃশ্য হয়ে গেছেন। একটি বক্তৃতা রাখা তো দূরের কথা, প্রকাশ্যেই আসতে সাহস করছেন না তাঁরা। কারণ, প্রকাশ্য বক্তৃতা-বিবৃতি দিলেই দুর্নীতির অভিযোগে মামলা হবে এবং তাঁরা গ্রেপ্তার হবেন।

কতটা দেউলিয়া হলে দলের তৃতীয় সারির একজন নেতাও নিজেকে দুর্নীতিমুক্ত ঘোষণা দিয়ে রাজনীতির মাঠে দাঁড়িয়ে দলকে সংগঠিত করতে পারেন না। কর্মীদের অভয় দিয়ে ধীরে ধীরে দলটিকে গোছাতে শুরু করতে পারেন—এমন একজন নেতা বা আওয়ামী বুদ্ধিজীবী নেই। আওয়ামী লীগের দেউলিয়াত্বের আরেকটি দিক হলো নেতা ও বুদ্ধিজীবীদের অন্তঃসারশূন্যতা।

একাত্তরে গণহত্যার দোসর জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবির এ দেশে রাজনীতি করতে পারবে আর আওয়ামী লীগ ও ছাত্রলীগ পারবে না, যারা দেশের স্বাধীনতা আন্দোলনের ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে? এ রকম যুক্তিপূর্ণ ভাষায় কথা বলে জনগণের দৃষ্টি আকর্ষণ করে তাঁদের পক্ষে জনমত গঠন করার মতো বুদ্ধিমান ও সৎ কোনো লোক আওয়ামী লীগে একটিও নেই এখন।

এরশাদের পতনের পর যখন জাতীয় পার্টির অধিকাংশ নেতা জেলে, তখন মিজান চৌধুরী দলের নেতৃত্ব দিয়ে, নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে ৩৫টি আসন পেতে সক্ষম হয়েছিলেন। ১৫ বছর আওয়ামী লীগ সরকার বিএনপিকে অফিসে বসতে দেয়নি, মাঠে দাঁড়াতে দেয়নি এবং নেতা-কর্মীদের মামলা দিয়ে ব্যাপক ধরপাকড়, জেল-জুলুম করেছে। তা সত্ত্বেও বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী দলের কার্যালয়ে থেকে প্রতিদিন বক্তৃতা-বিবৃতি-সমালোচনা চালিয়ে গেছেন। কিন্তু আজ আওয়ামী লীগের কেউ কোথাও নেই। তাদের লন্ডভন্ড দলীয় কার্যালয় এখন ছিন্নমূল মানুষের আস্তানায় পরিণত হয়েছে।

স্বৈরাচারী হাসিনা সরকারের সবচেয়ে সুবিধাভোগী তাঁর আত্মীয়ের মধ্যে প্রায় ৪০ জন সংসদ সদস্য ছিলেন। তাঁদের অহমিকা, নৃশংসতা ও দুর্নীতির মাত্রা রূপকথাকেও হার মানায়। শেখ হাসিনা ফুফাতো ভাইয়ের ছেলেকে সংসদ সদস্যের চেয়েও বেশি টাকা মারার সুযোগ দেওয়ার জন্য ঢাকা উত্তরের মেয়র করেছেন। সেই লোক পতন আঁচ করতে পেরে দুই দিন আগেই সিঙ্গাপুর হয়ে অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন। হাসিনার আত্মীয়রা প্রায় সবাই নিরাপদে দেশ ছাড়তে পেরেছেন। এর মানে হলো, সব ধরনের আগাম প্রস্তুতি তাঁদের ছিল।

শেখ হাসিনা যখন ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তাঁর কিছু সফলতা ছিল, দুর্নীতির মাত্রা কম ছিল। ২০০১ সালের নির্বাচনে জনগণ তাঁকে প্রত্যাখ্যান করার পর তিনি ২০০৯ সালে ক্ষমতায় এসেই সংসদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রদের বিল উপস্থাপন করেন। একটা সময় ছিল, শেখ হাসিনার গণতন্ত্রে বিশ্বাস ছিল। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগের বাইরে থেকে বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে প্রেসিডেন্ট করেছিলেন তিনি এবং একই সংসদে ডেপুটি স্পিকার পদটি বিএনপিকে ছেড়ে দিতে চেয়েছিলেন। পরে অবশ্য ‘ঘনিষ্ঠজনদের’ পরামর্শে এ সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন।

২০০৯ সালের পর থেকে শেখ হাসিনার স্বেচ্ছাচারিতার সব সীমা ছাড়িয়ে যায়। বাংলাদেশে শেয়ারবাজার ও আর্থিক খাত ধ্বংসের প্রধান কারিগর হিসেবে বিবেচিত সালমান এফ রহমানকে তিনি বানিয়েছেন উপদেষ্টা। বাংলাদেশের অর্থনীতিবিদদের অধিকাংশই আওয়ামী লীগ ঘরানার, অথচ তিনি অর্থমন্ত্রী করেন সব সময় একজন আমলা বা ব্যবসায়ীকে।

তাঁর পতনের পর খবর বেরিয়েছে, ‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে ৬২০টি বাড়ি, আরও বিপুল সম্পত্তির খোঁজ’। এস আলম গ্রুপসহ বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠির দুর্নীতি, আইজিপি বেনজীরের দুর্নীতিসহ সবই হাসিনার শুধু জ্ঞাতসারেই নয়, তাঁর প্রত্যক্ষ মদদে হয়েছে। বিনিময়ে তিনি চেয়েছিলেন তাঁর দলের প্রতি আনুগত্য এবং পার্টি তহবিলে বড় অঙ্কের চাঁদা। এসব তো এখনা জানা কথা এবং সর্বত্র আলোচনার বিষয়বস্তু।

গণতন্ত্রহীনতায় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ে, দেখা দেয় ক্রোনি ক্যাপিটালিজম। তখন সরকারের টিকে থাকার জন্য দরকার হয় সামরিক-বেসামরিক আমলা ও পুলিশ, ব্যবসায়ী শ্রেণির সমর্থন। এ সমর্থন মেলে অন্যায় রাষ্ট্রীয় সুবিধার বিনিময়ে। শেখ হাসিনা ভেবেছিলেন, তিনি সামরিক-বেসামরিক আমলার, পুলিশের, ব্যবসায়ী শ্রেণির ক্ষমতা, অর্থ, সমর্থন দ্বারা সুরক্ষিত। কিন্তু তা হয়নি। তাসের ঘরের মতো উড়ে গেছে তাঁর মসনদ।

আওয়ামী লীগের সব নেতার মুখে যখন অতিকথন ও দম্ভের প্রকাশ, তখন বিএনপি নেতা তারেক রহমানসহ অন্য নেতাদের মধ্যে দেখা যায় পরিপক্বতার ছাপ। তাঁরা অনেক দিন ধরেই বলে আসছেন জাতীয় সরকার গঠনের কথা। বলছেন দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পরিকল্পনার কথা। ‘আমাকে দেশনায়ক-রাষ্ট্রনায়ক সম্বোধন করবেন না’, ‘আমার জন্মদিনের কেক কাটবেন না’, ‘প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হবেন না, এটা নিশ্চিত করতে চাই’, ‘ভোটের অধিকার নিশ্চিত হলে কোনো দল নিষিদ্ধ করার দায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে না’, ‘একই ব্যক্তি সরকারপ্রধান ও দলীয় প্রধান থাকবেন না’, ‘এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না’।

হাসিনা সরকারের পতনের পর নেতা-কর্মীদের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ প্রদান, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার এবং প্রতিহিংসার পথ পরিহার, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের বুদ্ধিমত্তা ও পরিপক্বতার সাক্ষ্য দেয়।

অভ্যুত্থান–পরবর্তী সময়ে বিএনপির প্রধান দুই নেতা—মহাসচিব মির্জা ফখরুল, মুখপাত্র রুহুল কবির রিজভী যেসব বক্তব্য দিচ্ছেন, তার মধ্যেও পরিপক্ব রাজনীতিজ্ঞানের পরিচয় মেলে; যেমন ‘রাষ্ট্রপতিকে অপসারণ করলে অনাবশ্যক রাজনৈতিক জটিলতার সৃষ্টি হবে’, ‘আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই’ ইত্যাদি। ‘আওয়ামী লীগ নির্বাচনে এলে আমাদের আপত্তি নেই’ অথবা ‘বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি’—১৫ বছর ধরে আওয়ামী লীগের হাতে সীমাহীন জেল-জুলুম-নির্যাতনের পরও তাঁরা যখন এসব কথা বলেন, তখন তাঁরা উঠে যান অন্য এক উচ্চতায়, যা আওয়ামী লীগের যেকোনো নেতার নাগালের বাইরে।

কিন্তু একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের অতীতের কর্মকাণ্ডের ও কথাবার্তার যে রেকর্ড, তাতে তিনি যে এসব বক্তব্যের সঙ্গে আন্তরিক, তা মানুষের পক্ষে আস্থায় আনা কঠিন। তিনি ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি হিসেবে তিনি শাস্তিপ্রাপ্ত। ইতিহাস বিকৃতির অভিযোগও তাঁর বিরুদ্ধে। তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করেছিলেন। তাঁর মা, খালেদা জিয়ার ১৫ আগস্টে জন্মদিন পালন নিয়েও ছিল সমালোচনা ও বিতর্ক। তাঁকে আস্থায় নেওয়ার আগে মানুষের এসব বিষয় মনে পড়বে।

উইকিলিকসের ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, তারেক রহমানকে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ‘ক্লেপ্টোক্রেটিক সরকারের’ প্রতিভূ হিসেবে চিত্রিত করেছেন, তাঁকে বাংলাদেশে মার্কিন স্বার্থের জন্য গুরুতর হুমকি হিসেবে দেখেছেন এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাঁর সম্পর্কে একই মনোভাব কানাডার ও ভারতেরও।

কিন্তু কেউ যদি নিজেকে পরিবর্তন করে একজন মহৎ মানুষে উন্নীত হতে চান, সমাজের উচিত তাঁকে সুযোগ দেওয়া। আদি মহাকাব্য রামায়ণের রচয়িতা বাল্মিকী প্রথম জীবনের ছিলেন রত্নাকর দস্যু। কিন্তু প্রথম জীবনে তিনি কী ছিলেন, তা কেউ মনে রাখেনি। মনে রেখেছে একজন অমর স্রষ্টা হিসেবে বাল্মিকীকে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নেতা-কর্মীরা স্বাধীনতার ঘোষক হিসেবে গর্ব করতে চান। কোন তারিখে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেটা বড় কথা নয়। গর্ব করার মানে হলো, তাঁরা মুক্তিযুদ্ধের চেতনাকে মূল্যবান মনে করেন। তাঁদের নেতা জিয়াউর রহমান শেখ মুজিবকে স্বাধীনতাসংগ্রামের মহান নেতা ও মুক্তিযুদ্ধের মূল চেতনা হিসেবে গণ্য করতেন। কখনো অসম্মান করে কথা বলেননি।

একটি আধুনিক রাষ্ট্র কীভাবে নির্মাণ করতে হয়, বিএনপির নীতিনির্ধারকেরা নিশ্চয়ই জানেন। তবু তাঁদের গভীর মনোযোগ দিয়ে ফরাসি বিপ্লবের ইতিহাস পাঠ করতে অনুরোধ করব। একটি আধুনিক রাষ্ট্র মানেই একটি প্রজাতন্ত্র, যার প্রধান বৈশিষ্ট্য হলো মানুষ তৈরি করবে রাষ্ট্রের সব বিধিবিধান। রাষ্ট্র একটি নৈর্ব্যক্তিক প্রপঞ্চ, অতএব এর কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্র হবে সব ধর্মের সব মানুষের।

বিএনপির নেতৃত্ব যদি একটি আধুনিক রাষ্ট্র নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ হয়, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখে, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের পতাকাতলে হাজির হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা যদি মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ধর্মীয় ও রাজনৈতিকভাবে উগ্র মতাদর্শের শক্তিকে লালন করে, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করে, ক্রোনি ক্যাপিটালিজম সৃষ্টি করে, তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে—এটা সারাক্ষণ মনে রাখতে হবে।

  • এন এন তরুণ অর্থনীতির অধ্যাপক, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। সাউথ এশিয়া জার্নালের এডিটর অ্যাট লার্জ। nntarun@gmail.com

https://www.prothomalo.com/opinion/column/i5hf6doi3vNewspaper columns, Op-Eds & Media coverage

রাষ্ট্রের উন্নয়নদর্শন ঠিক করতে হবে সবার আগে

দর্শনবিহীন উন্নয়ন প্রচেষ্টায় ভ্রান্তি থাকতে বাধ্য। এতে নিজস্ব সম্পদের ও ঋণ করে আনা অর্থের অপচয় অবধারিত। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উল্লম্ফনও ঘটে না এতে। পুঁজিবাদী দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নয়া উদারতাবাদের আলোকে বাজার অর্থনীতির শিক্ষায় শিক্ষিতরা মার্কিন সাম্রাজ্যবাদের ‘সফট পাওয়ার’ সংস্থাগুলোর অংশ।

অন্য যেসব ‘সফট পাওয়ার’ মার্কিনিরা গড়ে তুলেছে তা হলো, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব বাণিজ্য সংস্থা, ইউএসএ আইডি, ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি এবং আমেরিকান রাষ্ট্রগুলোর সংস্থা ওএএস। এমনকি জাতিসংঘও মার্কিন দর্শন নয়া উদারতাবাদে ও বাজার অর্থনীতিতে আক্রান্ত। এই নামমাত্র আন্তর্জাতিক সংস্থাগুলো প্রকৃতপক্ষে মার্কিন রাষ্ট্র এবং মার্কিন করপোরেশনগুলোর স্বার্থের প্রতি একতরফাভাবে অনুগত।

‘টাকাই ঈশ্বর’—এই পুঁজিবাদী তত্ত্বের বিপরীতে উৎকৃষ্ট আরও যেকোনো তত্ত্ব থাকতে পারে, তা ওই সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জানারই সুযোগ নেই। উদাহরণস্বরূপ, বিখ্যাত আমেরিকান অর্থনীতিবিদ, ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, রিচার্ড উলফ অক্সফোর্ড কলেজে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ও ইয়েল ইউনিভার্সিটিতে স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করেছেন।

তিনি জানাচ্ছেন, মার্কিন এসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মার্ক্সীয় অর্থনীতি বা দর্শন শিক্ষাক্রমে তো ছিলই না, এর ওপর কোনো বই লাইব্রেরিতেও ছিল না।

যুক্তরাষ্ট্র ১৯২৯ থেকে ১৯৩৯–ব্যাপী সংঘটিত মহামন্দা কাটিয়ে উঠতে সক্ষম হয় কেইন্সীয় ব্যবস্থাপত্রের সাহায্যে, যেখানে বাজার নয়, সরকারের ভূমিকা ছিল মুখ্য। বাজার স্বয়ংক্রিয়ভাবে নিজেকে নিজে সংশোধন করবে—প্রচলিত এই ধ্রুপদি অর্থনৈতিক তত্ত্বের বিপরীতে, অর্থনীতিকে স্থিতিশীল করতে সরকারের সক্রিয় ভূমিকার প্রস্তাব করেন প্রফেসর কেইন্স।

কিন্তু এরপর তাঁরা কেইন্সের নীতি পরিহার করে নয়া উদারতাবাদের নীতি গ্রহণ করেন, যার প্রবক্তা হায়েক, ফ্রিডম্যান, বুকানন, লুডউয়িগ, নজিক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী বা অর্থনীতিবিদ। নয়া উদারতাবাদে দেশ আরও বেশি ধনতান্ত্রিক ও বাজারনির্ভর হলো, আর্থিক প্রতিষ্ঠান থেকে নিয়ন্ত্রণ উঠে গেল, রাষ্ট্রের চেয়ে ব্যক্তি বেশি শক্তিশালী হলো। শ্রমিক ইউনিয়নের প্রভাব হ্রাস পেল, জনসাধারণের জন্য সামাজিক নিরাপত্তা উধাও হলো, ধনীদের জন্য কর কমল, অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ দূর হলো। এভাবে ভয়াবহ বৈষম্য দেখা দিল সমাজে।

বস্তুত, ধনী আরও ধনী, গরিব আরও গরিব হবে—এটা পুঁজিবাদী অর্থনীতির অমোঘ নিয়তি। প্রতিযোগিতা হলে, সেখানে কেউ এগিয়ে যাবে, আর কেউ পিছিয়ে পড়বে। যে পিছিয়ে পড়বে, তাঁর দায়িত্ব নিতে পারে একমাত্র রাষ্ট্র; কিন্তু নয়া উদারতাবাদীরা রাষ্ট্রের কোনো ভূমিকায় বিশ্বাস করেন না। একজন মানবতাবাদী কখনোই বৈষম্য মেনে নিতে পারেন না। কারণ বৈষম্য মানুষের সুখ বিনষ্ট করে।

পাকিস্তান রাষ্ট্র ভাঙার প্রধান কারণ ছিল অর্থনৈতিক বৈষম্য। অতএব, স্বাধীন বাংলাদেশেও যদি সেই বৈষম্য বিরাজ করে, তাহলে বলতে হবে, মুক্তিযুদ্ধের অর্জন বিফলে গেছে। আপাতদৃষ্টে ২০২৪-এর অভ্যুত্থানের মূল চেতনাও হলো বৈষম্যবিরোধী।

আমরা জানি, একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু এমন একটা সমতাভিত্তিক রাষ্ট্র আমাদের নির্মাণ করতে হবে, যেখানে অন্তত মানুষের মৌলিক চাহিদা—খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করে। সবচেয়ে বড় প্রয়োজন কর্মসংস্থান সৃষ্টি। কারণ, মানুষ অন্যের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করা উপভোগ করে না, তা ব্যক্তির কাছ থেকেই হোক বা রাষ্ট্রের কাছ থেকেই হোক। তাঁরা তাঁদের নিজের পায়ে দাঁড়াতে চান, তাঁদের নিজস্ব প্রচেষ্টায়, নিজস্ব উদ্যোগে কিছু একটা করতে চান। তাদের জীবিকা নিজেরাই নির্বাহ করতে চান।

ক্ল্যাসিক্যাল মার্ক্সীয় রাষ্ট্রব্যবস্থা বা অর্থনীতি পুরোপুরি সমর্থন না করলেও বাজার অর্থনীতির ঘোর বিরোধী প্রফেসর অমর্ত্য সেন। পাশ্চাত্যের যে সব পণ্ডিত প্রথম জীবনের মার্ক্সবাদের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে পরিশেষে নিজেদের উদারতাবাদী হিসেবে গণ্য করেছেন, তাঁদের মধ্যে প্রফেসর জন রওলস ব্যতিক্রম। ন্যায়বিচার, ন্যায্যতা, সমতা ইত্যাদি নিশ্চিত করা উদারতাবাদে সম্ভব নয় বলে তিনি মনে করতেন। এ ক্ষেত্রে জন রওলসের প্রভাব পড়েছে তাঁর ছাত্র অমর্ত্য সেনের ওপর।

স্বাধীন সমাজতান্ত্রিক মার্কিন ম্যাগাজিন ‘মানথলি রিভিউ’-এর প্রথম সংস্করণটি বের হয় ১৯৪৯ সালের মে মাসে। এ উপলক্ষে সেই সময়ের সব প্রথিতযশা ব্যক্তির লেখা ছাপা হয়। এর মধ্যে ছিল ‘কেন সমাজতন্ত্র?’ শিরোনামে আইনস্টাইনের একটি নিবন্ধ। সেখানে তিনি লিখেছিলেন: ‘আমি একটি পরিকল্পিত অর্থনীতির পক্ষে…এই অর্থে আমি একজন সমাজতন্ত্রী’।

২০২৪-এর প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যায় জন বেলামি ফস্টার আইনস্টাইনের এই নিবন্ধের ওপর একটি বিশাল প্রবন্ধ লেখেন, যা সংক্ষেপে এ রকম: ‘কিন্তু একজন বিজ্ঞানী হিসেবে আইনস্টাইনের সৃজনশীলতা এবং তাঁর সার্বজনীনতাবোধ কখনোই সমতাভিত্তিক সমাজের প্রতি তার প্রতিশ্রুতি থেকে বিচ্ছিন্ন ছিল না। তিনি ছিলেন একজন দৃঢ় বিশ্বাসী সমাজতন্ত্রী। ১৯১১ সালের পর থেকে তিনি নিয়মিতভাবে জুরিখের গ্র্যান্ড ক্যাফে ওডিয়নে সময় কাটাতেন, যা ছিল আলেকজান্দ্রা কোলন্তাই, ভি আই লেনিন, লিওন ট্রটস্কি প্রমুখ রুশ বিপ্লবীর মিলনস্থল। তিনি সেখানে তীব্র রাজনৈতিক-সাংস্কৃতিক আলোচনায় জড়িয়ে পড়তেন। তিনি বুঝতেন, কিছু ঐতিহাসিক প্রেক্ষাপটে বিপ্লবের প্রয়োজন হয়।’

১৯২৯ সালে আইনস্টাইন লেনিন সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য লেখেন: ‘আমি লেনিনকে একজন মানুষ হিসেবে সম্মান করি, যিনি সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন এবং তার সমস্ত শক্তি সামাজিক ন্যায়বিচার বাস্তবায়নের জন্য নিয়োজিত করেছিলেন। যদিও আমি তার পদ্ধতিগুলোকে বাস্তবসম্মত মনে করি না, তবে একটি বিষয় স্পষ্ট: তার মতো মানুষেরা মানবতার বিবেকের রক্ষক ও পুনঃস্থাপক।’ ১৯৩১ সালে প্রকাশিত ‘দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট’ প্রবন্ধে, আইনস্টাইন সমতার প্রতি তার বিশ্বাস পুনর্ব্যক্ত করেন, বলেন, ‘আমি শ্রেণি বৈষম্যকে অন্যায় মনে করি।’

বার্ট্রান্ড রাসেল নিজেকে সমাজতন্ত্রী ভাবতে পছন্দ করতেন। ১৯২০ সালে মে মাসে তিনি ব্রিটিশ বামপন্থী লেবার পার্টির প্রতিনিধিদলের প্রধান হয়ে সোভিয়েত ইউনিয়ন সফর করেছিলেন। বিংশ শতাব্দীর সাড়াজাগানো দার্শনিক ও লেখক জ্যঁ পল সার্ত্র একদিকে ব্যক্তি স্বাধীনতা আর অন্যদিকে, মার্ক্সীয় দর্শনের আলোকে একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমৃত্যু কাজ করেছেন। নোবেল বিজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কমিউনিস্ট পার্টিতে যুক্ত হয়েছেন। ব্রিটিশ লেখক গ্রাহাম গ্রীন প্রথম জীবনে কমিউনিস্ট হতে চেয়েছিলেন, সারা জীবন আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লিখেছেন।

হেরাল্ড লাস্কি প্রথম জীবনে পুঁজিবাদে বিশ্বাস করতেন, কিন্তু শাসক শ্রেণির দ্বারা সংস্কারের বাস্তবায়ন নিয়ে তাঁর সন্দেহ তাঁকে মহামন্দার সময় মার্ক্সবাদ গ্রহণে প্ররোচিত করে। লাস্কি যুক্তি দেন, পুঁজিবাদের অর্থনৈতিক সমস্যাগুলো রাজনৈতিক গণতন্ত্রের ধ্বংস ডেকে আনতে পারে। তিনি বুঝতে শুরু করেন যে সমাজতন্ত্রই ছিল জার্মানি ও ইতালিতে ক্রমবর্ধমান ফ্যাসিবাদের হুমকির বিরুদ্ধে একমাত্র সম্ভাব্য বিকল্প।

অমর্ত্য সেনের উন্নয়নতত্ত্বকে দুটি ধারণার মাধ্যমে সংক্ষেপে তুলে ধরা যায়: ‘ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ’ এবং ‘ফাংশনিংস’। প্রথমটি হলো, সামগ্রিক মানব উন্নয়নের জন্য ব্যক্তির ভেতরকার অনন্ত শক্তির স্ফুরণ ঘটানো। দ্বিতীয়টি হলো, একজন ব্যক্তি যে কাজ মূল্যবান গণ্য করে, সেই কাজ করে নিজস্ব সুখানুভূতির উন্নততর স্তরে পৌঁছানোর সুযোগ সৃষ্টি করা। সেনের উন্নয়নতত্ত্বের আরেকটি দিক হলো, সুযোগের সুষম বণ্টন। আজকাল যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলা হচ্ছে, তার গভীরে আছে সেনের উন্নয়নতত্ত্ব।

২০২০-এর পেন্ডেমিক আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছে আর তা হলো, ধনী-গরিবনির্বিশেষে সমাজের একজন মানুষও যদি করোনা থেকে অরক্ষিত থাকে, তাহলে সমাজের অন্য সবাই-ই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থাকবে। অর্থাৎ সমাজের সব মানুষকে টিকা দিয়ে সুরক্ষিত করা আমার নিজেরই কর্তব্য। না হলে আমি নিজেও করোনায় আক্রান্ত হতে পারি। এই যে চেতনা, এর নাম হলো সমন্বিত জীবনচেতনা যা ছাড়া সম্পদের সামাজিক মালিকানা প্রতিষ্ঠা সম্ভব নয়। আর সম্পদের সামাজিক মালিকানা ছাড়া মানবজাতির সুখ সর্বাধিক করা যায় না।

পুঁজিবাদী অর্থনীতির মূল চালিকা শক্তি হলো প্রফিট-মোটিভ। কমিউনিস্ট অর্থনীতির চালিকা শক্তি তাহলে কী? এই প্রশ্নে মাও জেদং একটি উদাহরণ দিয়ে বলেন, ‘ধরুন নৌকার উচ্চতা উন্নতির সূচক। সে জন্য প্রত্যেক মাঝিই তাঁর নৌকাটিকে ওপরের দিকে তুলতে চেষ্টা করবেন, কিন্তু একার পক্ষে একটি নৌকা ওপরে তোলা সম্ভব নয়। অতএব, সবাই মিলে নদীর পানি বৃদ্ধি করতে হবে। নদীর পানি বৃদ্ধি পেলে প্রত্যেকের নৌকাই স্বয়ংক্রিয়ভাবেই ওপরে উঠে যাবে। এই উপমার মধ্য দিয়ে মাও জেদং আসলে সমন্বিত জীবনচেতনার কথাই বলছেন। প্রফিট-মোটিভের বিপরীতে কমিউনিস্ট অর্থনীতির চালিকা শক্তি, সমন্বিত জীবনচেতনাকেই তিনি ঊর্ধ্বে তুলে ধরছেন।

আইনস্টাইন, জ্যঁ পল সার্ত্র, জন রওলস, হেরাল্ড লাস্কি, অমর্ত্য সেন—সবারই বিশ্বাস ছিল শুধু জীবনমানের উল্লম্ফনে নয়, জীবনের উত্থানে এবং এর জন্য বড় বাধা বিরাজমান বৈষম্য। আর বৈষম্য দূর করতে চাই সমাজে সমন্বিত জীবনচেতনার বিকাশ। কী ধরনের রাষ্ট্র হবে, রাষ্ট্রের উন্নয়নদর্শন কী হবে, সমাজে গভীরেই তার বীজ উপ্ত। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সমন্বিত জীবনচেতনার বিকাশ ছাড়া সম্ভব নয়। বাংলাদেশেও রাষ্ট্রের উন্নয়নদর্শন নির্ধারণ করার জন্য আমাদের যেতে হবে সমাজের কাছে, প্রোথিত করতে হবে সমন্বিত জীবনচেতনা মানুষের মধ্যেই।

  • এন এন তরুণ অর্থনীতির অধ্যাপক, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। সাউথ এশিয়া জার্নালের এডিটর অ্যাট লার্জ। nntarun@gmail.com

https://www.prothomalo.com/opinion/column/a9nmyhtm9d

বাংলাদেশকে কি একটি আধুনিক রাষ্ট্র বানানো সম্ভব

বাংলাদেশকে কি একটি আধুনিক রাষ্ট্র বানানো সম্ভব

আধুনিক রাষ্ট্র বলতে কী বোঝায়? সংক্ষেপে যদি বলি, রাষ্ট্রের যেসব চারিত্র্য লাভের জন্য ফরাসি বিপ্লব হয়েছিল, সেগুলো যে রাষ্ট্রে থাকবে, সেই রাষ্ট্রই আধুনিক রাষ্ট্র। সর্বপ্রথম যে বৈশিষ্ট্য, তা হলো রাষ্ট্র চলবে মানুষের তৈরি আইনের দ্বারা—রাজার তৈরি আইন দিয়ে নয়। ক্ল্যাসিক্যাল মেকানিকসের তত্ত্ব অনুসারে, সময়ের সঙ্গে সঙ্গে মহাবিশ্বের সবকিছু পরিবর্তিত হয়ে যায়—পরিবর্তিত হয়ে যায় প্রাণী ও উদ্ভিদ জগতের জিনও। অতএব কোনো আইনই অনন্তকাল চলতে পারে না। নতুন সময়ে প্রণীত হতে হবে নতুন আইন। পরিবর্তনকে মেনে নেওয়াই আধুনিকতা।

সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপের এনলাইটেনমেন্ট মুভমেন্ট পুরো পশ্চিমা দুনিয়ায় যে বিশ্ববীক্ষা তৈরি করেছিল, তার মূলকথা ছিল বিশ্বাসের পরিবর্তে যুক্তির আশ্রয়, ভাবের বিপরীতে বস্তুর প্রাধান্য। এনলাইটেনমেন্ট মুভমেন্টই ফরাসি বিপ্লবের ভিত্তি। অতএব এনলাইটেনমেন্ট মুভমেন্টের পরিভাষার কয়েকটি শব্দবন্ধ লক্ষ করলে আধুনিক রাষ্ট্র বিষয়ে একটি ধারণা পাওয়া যাবে। যেমন এনলাইটেনমেন্ট মুভমেন্টের মূল বিষয়গুলোর মধ্যে আছে যুক্তির মহিমা উদ্‌যাপন ও যুক্তির প্রয়োগ; বিশ্বাস ও পূর্বধারণা থেকে মুক্তি; যে ধীশক্তি দিয়ে মানুষ এই অনন্ত বিশ্বকে জানতে পারে ও মানবসমাজের অবস্থার উন্নতি ঘটাতে পারে, সেই শক্তির উন্মেষ ঘটানো; জ্ঞান, মুক্তি ও সুখ হলো যুক্তিবাদী মানবতার লক্ষ্য ইত্যাদি।

‘যুক্তিবাদী মানবতা’ পরিভাষাটি একটু ব্যাখ্যা করি। ধরুন, ‘প্রত্যাদেশ’ বলছে, নিম্নবর্ণকে মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না। তখন চার্বাক দর্শনে বিশ্বাসী কেউ একজন হয়তো বলে বসবেন, ‘না। এটা হতে পারে না। ঈশ্বর এমন বৈষম্য করতে পারেন না। অতএব এই প্রত্যাদেশ ঈশ্বরের বাণী নয়। এটা নিছক কায়েমি স্বার্থবাদী ব্রাহ্মণদের কারসাজি।’

বাংলাদেশের সমাজে যখন জ্ঞান-বিজ্ঞান-দর্শনচর্চার খরা চলছে, তখন ফরাসি বিপ্লবের পূর্বক্ষণে জনগণের প্রস্তুতির পর্বটি খেয়াল করুন। ভল্‌তেয়ার, রুশোসহ অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে কালের অগ্রবর্তী চিন্তাবিদদের এবং লেখকদের একটি দল ব্যাপকভাবে লেখালিখি শুরু করেন। এগুলো ছিল রাষ্ট্র, রাজনীতি, সমাজ, মহাবিশ্ব, মানুষ, ঈশ্বর ইত্যাদি সম্পর্কিত দার্শনিক চিন্তা। এই দর্শনে ছিল মানবিক যুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব। আর ছিল প্রতিষ্ঠিত ধর্মীয় ও বিরাজমান রাজনৈতিক অনুশীলনের সমালোচনা। ফ্রান্সের জনগণ তাঁদের এই দর্শন ব্যাপকভাবে পাঠ করে, গ্রহণ করে এবং ঘোরতর পরিবর্তন সাধনের জন্য সর্বাত্মক বিপ্লবের প্রস্তুতি নেয়।

ফরাসি বিপ্লবের শিকড় প্রোথিত চতুর্দশ শতক থেকে সপ্তদশ শতকে ঘটা ইউরোপের রেনেসাঁসের গভীরে। আর রেনেসাঁস হলো ইউরোপীয় সাংস্কৃতিক, শৈল্পিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্জন্ম। রেনেসাঁ ধ্রুপদি দর্শনশাস্ত্রের, সাহিত্যের ও শিল্পের পুনারাবিষ্কার। ৪৭৬ খ্রিষ্টাব্দে রোম সাম্রাজ্যের পতনের পর থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত বিরাজমান অন্ধকার যুগ পার হয়ে এই যে পুনরাবিষ্কার, কী সেই পুনরাবিষ্কার? পুনরাবিষ্কারটা হলো এই মহাবিশ্বের কেন্দ্রে মানুষ, মানুষের সব কর্মের কেন্দ্রে থাকবে মানুষ; জ্ঞান-বিজ্ঞান, শিল্প, সাহিত্য ইত্যাদি সব ক্ষেত্রে মানুষের যে অর্জন—সব মানুষের জন্য, এই মাটির পৃথিবীতে তাঁদের জীবনমানের উন্নতির জন্য।

ইউরোপের দেশ ইংল্যান্ডেও ঘটে গেল অনেক কিছু এবং বিরাট কিছু। বিজ্ঞানের আবিষ্কার ও প্রযুক্তির উদ্ভাবনী ইংল্যান্ডে ঘটাল শিল্পবিপ্লব। সেই বিপ্লব ছড়িয়ে পড়ল ইউরোপের অন্য দেশে ও যুক্তরাষ্ট্রে। ফলে নগরায়ণ হলো, যাতায়াতব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটল। শ্রমিকের জীবনমানের উল্লম্ফন হলো। এরপর নাগরিক অধিকার ও স্বাধীনতা, রাজার ওপর পার্লামেন্টের কর্তৃত্ব, রাষ্ট্র ও ধর্মকে আলাদা করাসংক্রান্ত বিল অব রাইটস (১৬৮৯) পাস হলো এবং গ্লোরিয়াস রেভল্যুশন (১৬৮৮-১৬৮৯) ঘটল।

ইংলিশ বিল অব রাইটসের অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্রেও ১৭৮৯ সালে পাস হলো বিল অব রাইটস। যার মধ্যে মানুষের অধিকার ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা বিধান করা হয়েছে, যেমন বাক্‌স্বাধীনতা, সংবাদপত্র, সমাবেশ এবং ধর্মের অনুশীলনের নিশ্চয়তা; ন্যায্য আইনি প্রক্রিয়া এবং অস্ত্র বহন করার অধিকার এবং যে ক্ষমতা ফেডারেল সরকারের কাছে অর্পিত নয়, তা রাজ্য ও জনগণের জন্য সংরক্ষিত থাকবে।

১৭৯২ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফরাসি বিপ্লব পূর্ণতা লাভ করে। এর সঙ্গে প্রতিষ্ঠিত হয় দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা আর বিনাশ হয় যেকোনো রাষ্ট্রীয় বিষয়ে ধর্মের ভূমিকা। প্রতিষ্ঠিত হয় ফরাসি বিপ্লবের তিন আদর্শ: সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব। সমগ্র পৃথিবীতেই শুরু এক নতুন যুগের। ফরাসি বিপ্লবের অনুপ্রেরণায় কত দেশে কত যে মানুষ স্বাধিকারের জন্য লড়াই-সংগ্রাম করেছে এবং বিজয়ী হয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, তার ইয়ত্তা নেই।

এতক্ষণ যেসব বিপ্লবের ও মানুষের স্বাধিকার অর্জনের গল্প বলা হলো, তার সঙ্গে সর্বশেষ বিপ্লব, রুশ বিপ্লবের মৌলিক পার্থক্য আছে। অন্য সব বিপ্লব মানুষে মানুষে সাম্য নিশ্চিত করেনি। ভোটের অধিকার, মতপ্রকাশের অধিকার, নিজের মতো করে জীবনযাপনের অধিকার ইত্যাদির সঙ্গে ভাতের অধিকার তথা শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা রুশ বিপ্লব ছাড়া অন্য কোনো বিপ্লব নিশ্চিত করতে পারেনি। বস্তুত, পিছিয়ে পড়া মানুষ তথা নারীর ও শ্রমিকের মুক্তি ছাড়া মানুষের মুক্তি হয় না। এই মুক্তি সাম্যবাদী আদর্শের বাস্তবায়ন ছাড়া অসম্ভব। কারণ, একমাত্র সাম্যবাদী আদর্শের ভিত্তিতে নির্মিত রাষ্ট্রেই ক্ষমতার কেন্দ্রে থাকে শ্রমজীবী মানুষ—সে পুরুষ কিংবা নারী হোক। প্রমাণ তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন।

রুশ বিপ্লবের অমর সৃষ্টি সোভিয়েত ইউনিয়নের জ্ঞান-বিজ্ঞানে বিস্ময়কর অগ্রগতি এবং একটি পরাশক্তি হিসেবে উত্থান ছাড়াও উন্নয়নের মৌলিক দুটি উপাদান সাক্ষরতায় ও নারীর ক্ষমতায়নে দেশটি যা করেছে, তা অসম্ভবকে সম্ভব করার মতো। ১৯১৭-এ বলশেভিক সরকার গঠনের পর ১৯৩৯ সাল নাগাদ শহর ও গ্রামে শিক্ষার হার যথাক্রমে ৯৪ ও ৮৬-তে উন্নীত হয়, যা ১৯৫৯ সাল নাগাদ হয় ৯৯ ও ৯৮, যেখানে ১৮৯৭ সালের রাশিয়ার সেন্সাস রিপোর্ট অনুযায়ী নামমাত্র সাক্ষরতার হার ছিল ২১ শতাংশের নিচে। একই সময়ে সোভিয়েত ইউনিয়ন সর্বক্ষেত্রে নারী-পুরুষে সমতা আনতেও পুরোপুরি সক্ষম হয়। ইতিহাসবিদ বেন একলফ মন্তব্য করেন, ‘ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির যা করতে লেগেছে কমপক্ষে ১০০ বছর, সোভিয়েত ইউনিয়ন তা করেছে মাত্র ২২ বছরে।’

পুঁজিবাদী বিশ্বে নারী স্বাধীনতা, আমার মতে একটি আলংকারিক স্লোগানমাত্র। এর সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা নিজেদের প্রগতিশীল গণ্য করে একধরনের ভাবালুতার ডুবে যেতে পছন্দ করেন। একজন পুঁজিবাদী নারী স্বাধীনতার চর্চা করতে পারেন না, কারণ জীবনের সর্বক্ষেত্রে সমতার চর্চা ছাড়া আলাদাভাবে নারী স্বাধীনতার চর্চা করা যায় না। রাষ্ট্রে, সমাজে ও পরিবারে সিদ্ধান্ত গ্রহণে, অর্থনৈতিক সক্ষমতায় ও রাজনৈতিক ক্ষমতায় নারী-পুরুষের সমান হতে পারে একমাত্র সাম্যবাদের ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্রে। অতএব, কেউ যদি নারী স্বাধীনতার চর্চা করতে চান, তাঁকে সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

পুঁজিবাদী বিশ্বের শিরোমণি যুক্তরাষ্ট্রে একই কাজ করে পুরুষের চেয়ে নারীরা, শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গরা কম মাইনে পান। মৃত্যুর হার শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গদের, পুরুষের চেয়ে নারীর অনেক বেশি। কারণ, বছরের পর বছর কৃষ্ণাঙ্গরা, নারীরা ক্যালোরি–স্বল্পতায় ভোগার কারণে দেহে রোগ প্রতিরোধব্যবস্থা দুর্বল। পুঁজিবাদী দেশগুলোতে হলিউড, অক্সফোর্ড ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সহকর্মী বা উচ্চপদস্থদের দ্বারা, শিক্ষকদের দ্বারা নারীদের যৌন হয়রানির ও ধর্ষণের ঘটনা নিরন্তর ঘটে যাচ্ছে। এতে প্রমাণিত হয় ফরাসি বিপ্লবের অন্যতম আদর্শ ‘সাম্য’ এখনো একটি ফাঁকা বুলি হিসেবে রয়ে গেছে।

আমাদের ছাত্ররা যদি একটি আধুনিক রাষ্ট্র নির্মাণ করতে চায়, তাহলে তাদের ফরাসি বিপ্লবের ইতিহাস পাঠ করতে হবে, শিক্ষা নিতে হবে এবং ফরাসি বিপ্লবের আদর্শে বাংলাদেশকে গড়তে হবে। আর যদি বৈষম্যবিরোধী আন্দোলন বাস্তবায়ন করতে চায়, তাহলে ফরাসি বিপ্লব পার হয়ে হেঁটে যেতে হবে আরও দূরে—পূর্ব দিকে, রুশ বিপ্লবের কাছে।

  • এন এন তরুণ অর্থনীতির অধ্যাপক, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। সাউথ এশিয়া জার্নালের এডিটর অ্যাট লার্জ। nntarun@gmail.com

Can the student movement free us from dynastic politics?

Can the student movement free us from dynastic politics?

Plato, in his magnum opus The Republic, portrays his ideal state as one that ensures justice, harmony, and the well-being of its citizens. From this, we can infer that the aim of politics is to increase the well-being of people. In Plato’s ideal state theory, a philosopher-king must be an enlightened ruler with a deep understanding of state affairs and the ability to discern absolute truth and justice.

Today, one might question the use of terms like “king” and “ruler.” Regardless of the terminology, the underlying meaning remains the same. However, when politics is dominated by family dynasties or if the state suffers from crony capitalism, the well-being of the people tends to diminish.

The historical events that have most shaped the modern world are the European Renaissance, the Industrial Revolution, the Magna Carta, the Glorious Revolution of England, the French Revolution, the Bill of Rights enacted in the US, and the Russian Revolution. The essence of these events is the empowerment of people and, in some cases, a transition from monarchy (centralized power within one family) to democracy (government of the people, by the people, for the people). This transition aimed to uphold people’s interests and maximize their well-being.
When power is concentrated within a single family, people’s well-being is rarely maximised. This is why people revolted against monarchies—to ensure that state opportunities were open to all, regardless of caste and creed, so that people could enjoy freedom of choice, freedom of enterprise, and thus maximise their well-being.

In the states in which these revolutions took place, people’s well-being significantly improved after the transitions. Amartya Sen’s capability approach to development explains that the development of individuals’ capacities is key to the overall human development. “Enhancement of capacities” means utilising the inherent potential in humans. When individuals’ capacities are enhanced, they can achieve great things. To enhance these capacities, the state must play a crucial role by addressing needs such as alleviating poverty, providing schooling, etc. But in the states in which power is concentrated to one family or where crony capitalism exists, individuals’ capacities cannot be enhanced, that is, human potentials remain unutilised.

A critical aspect here is that people do not enjoy receiving alms from others, be it from individuals or the state. They prefer to stand on their own feet, exert their own efforts, build their own enterprises, and earn their own bread. They do not wish to be objects of pity from “royal families.” This inherent aspect of human nature underscores the necessity for the “enhancement of capacities,” as proposed in Sen’s capability approach.

Family dynasties depend on a psychological phenomenon called “person worship” or a personality cult, often visible in developing countries where people who are not very educated view the family members or descendants of a “hero” as superior. Once people start to “worship” a certain individual, they continue to worship their descendants across generations.

In Bangladesh, the families of Sheikh Mujibur Rahman and Gen Ziaur Rahman are examples of such dynasties. As mentioned previously, states plagued by family dynasties generally experience lower levels of well-being, and moral issues are even more critical. Every individual, be it someone from a poor family or someone from a rich family, should be able to get to the top of the state ladder. But family dynasties create barriers in every individual’s path to such a rise—leading to the creation of a discriminatory, unfair, and unjust society. Since the recent student movement in Bangladesh is called the anti-discrimination student movement, we would expect these young individuals with modern values to advocate for the abolition of family dynasties.

This movement is a boon for Bangladesh, which should help us with a tremendous transition. Now, the students can help establish a new political party and free the country from the burden of family dynasties. Those who have already completed their studies may become members of this new political party, while others may join later. They may also invite others with knowledge, integrity, and patriotism to join them. If they pursue this path, I would issue two warnings.

First, I would advise them to consider Plato’s idea on forming ​​a new political party and building a new state. Plato advocated for a meritocratic society where individuals are assigned roles and responsibilities based on their own abilities, rather than inherited or acquired status. Education plays a leading role in shaping citizens in an ideal state, with a system focused on rigorous philosophical training, mathematics, ethics, and physical fitness to nurture intellect and moral character.

Second, I would insist that the principle of equality be the core spirit of the proposed political party. We must remember that human emancipation is not possible without social ownership of wealth, for which we must cultivate the spirit of collective life within society and also develop an education system that teaches this spirit of collective life.


Dr N N Tarun Chakravorty is visiting professor of economics at Siberian Federal University, Russia, and editor-at-large at South Asia Journal.


Views expressed in this article are the author’s own.

শুভ জন্মদিন ‘গাছপাথর’

ইংরেজি সাহিত্যের অধ্যাপক, সিরাজুল ইসলাম চৌধুরী পত্রিকায় কলাম লিখতেন নিশ্চয়ই বিবেকের তাড়না থেকে, সমাজ পরিনর্তনের আকাঙ্ক্ষা থেকেই— এটা বোঝা যায়। বস্তুত, ৮০ ও ৯০-এর দশকে আমার মতে তিন শীর্ষ কলাম লেখকদের একজন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী যিনি গাছপাথর ছদ্মনামে ‘সময় বহিয়া যায়’ শিরোনামে সেই সময়ের বহুল প্রচারিত ‘সংবাদে’ দীর্ঘকাল একটানা লিখেছেন। অন্য দুইজন হলেন আবুল কালাম শামসুদ্দিন, অল্পদর্শী নামে ‘বৈহাসিকের পার্শ্বচিন্তা’ শিরোনামে আর সন্তোষ গুপ্ত লিখতেন অনিরুদ্ধ ছদ্মনামে। সেই স্কুল জীবনেই চাতক পক্ষীর মতো অপেক্ষায় থাকতাম এঁদের কলাম পড়ার জন্য। অনেকেই ‘সংবাদ’ রাখতেন শুধু এঁদের কলাম পড়ার জন্য।  

জাতস্য হি ধ্রুবঃ মৃত্যুঃ অর্থাৎ জন্ম হলে মৃত্যু অবশ্যম্ভাবী। অতএব, মৃত্যুর কথা বলায় দোষের কিছু নেই। সিরাজুল ইসলাম চৌধুরীরও নিশ্চয়ই একদিন মৃত্যু হবে। ২৩ জুন তাঁর জন্মদিনে আজ যে নিবন্ধটি আমি লিখছি, তা অনেক আগেই লিখে রেখেছি। ভেবেছিলাম, তাঁর যে দিন মৃত্যু হবে ঠিক তার পর দিনই পত্রিকার পাতায় নিবন্ধটি ছাপা হবে কিন্তু অন্য শিরোনামে— ‘আসামান্য অবদান রেখে বিদায় নিলেন প্রফেসার সিরাজুল ইসলাম চৌধুরী।’ কিন্তু আজ মনে হল, তাঁর অন্তত একজন ভক্ত তাঁর মৃত্যুর পর পত্রিকার পাতায় কী শিরোনামে কী লিখবে, তা তিনি জীবৎকালেই দেখে যান। আমি চাই, জীবনের এই অপরাহ্ণ বেলায় তাঁর চোখে আজ কিছু অশ্রু ঝরুক। সে অশ্রু আনন্দের। ‘পৃথিবীকে কিছু দিতে পেরেছি’—এ অশ্রু সেই অনুভূতির। ঠিক রবীন্দ্রনাথের কবিতার মতো:

ধরনীর তলে গগনের গায়
সাগরের জলে অরণ্যছায়
আরেকটুখানি নবীন আভায়
রঙীন করিয়া দিব।
সংসার-মাঝে কয়েকটি সুর
রেখে দিয়ে যাব করিয়া মধুর
দু-একটি কাঁটা করি দিব দূর---
তারপর ছুটি নিব

কিছু ব্যক্তিগত স্মৃতি চারণ করতে চাই। এতে মানুষ জানতে পারবে শিক্ষক হিসেবে, গুরু হিসেবে ও মানুষ হিসেবে তিনি কেমন। বলার অপেক্ষা রাখে না, তাঁর লেখা নিয়মিত কলাম ‘সময় বহিয়া যায়’ অনেক অল্প বয়স থেকেই পড়ে পড়ে আমি তাঁর ভক্ত হয়ে উঠেছি। বস্তুত, আমি যে সমাজবাদী, ইহজাগতিক, সাম্যনিষ্ঠ, মানবিক মননের অধিকারী হতে পেরেছি— এর পেছনে যাঁর অবদান সবচে বেশি, তিনি হলেন প্রফেসার সিরাজুল ইসলাম চৌধুরী। আমার কলেজ জীবনের শিক্ষক লিওনার্ড শেখর গোমেজ একদিন আমাকে তাঁর নিজের মটর বাইকে চড়িয়ে নিয়ে গিয়ে তাঁর শিক্ষক এই গাছপাথরের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, ‘স্যার, ও আপনার একজন ভক্ত। আপনার কাছে মাঝে মাঝে আসবে। ওকে একটু সময় দিয়েন !’ সেই যে সম্পর্ক তৈরি হল, যে সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে।

কত কিছু যে শিখেছি তাঁর কাছে তা শেষ বলে শেষ করা যাবে না। তিনি সাদা দলের নেতা, উপাচার্য হওয়ার জন্য মনোনীত হয়েছিলেন— এই রকম একজন মানুষ কলা ভবনে দেখা হলেই টিচার্স লাউঞ্জে নিয়ে গিয়ে খাওয়াতেন আর গল্প করতেন। তাঁর বাড়িতে গেলে বিপত্মীক তিনি নিজ হাতে কফি বানিয়ে খাইয়েছেন। স্যারকে আমি ফোন করেও মাঝে মাঝে এটা, ওটা জানতে চেয়েছি। একদিন আমি হুমায়ূন আজাদের ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’ অনুবাদ করতে গিয়ে ‘নষ্টদের’ ইংরেজি অনুবাদ কী হবে বুঝতে পারছিলাম না। স্যারকে ফোন করে জানতে চাইতেই বললেন, ‘দ্য স্পয়েল্ট’। বিশ্বরাজনীতি নিয়েও টেলিফোনে অনেক সময় ধরে কথা বলেছি। কখনো বিরক্ত হন নি। সে জন্যেই বলি, তাঁর কাছে আমার ঋণের পরিমাণটা একটু বেশিই। একদিন বড় হয়ে পত্রিকায় কলাম লিখব, জনগণের মানস গঠনে ভূমিকা রাখব— এই স্বপ্নটা সিরাজুল ইসলাম চৌধুরীর কাছ থেকেই পাওয়া। আমার গদ্যের মধ্যেও, কান পাতলে, পাঠক শুনতে পাবে ছন্দের রিনিঝিনি— এর দীক্ষাগুরুও তিনি। 

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ২০০৩ সালের দিকে আমাকে একদিন বলেছিলেন, ‘হুমায়ূন আহম্মদের বই যেমন এখন বিক্রি হয়, সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা যে কোন বই পুরো আশি ও নব্বই দশক জুড়ে এভাবে বিক্রি হয়েছে।’ বস্তুত, সিরাজুল ইসলাম চৌধুরীর কলাম ও বই আমার আগের প্রজন্ম, আমার প্রজন্ম ও পরের প্রজন্মের মনন গঠনে বিরাট ভূমিকা পালন করেছে। অনেকেই হয়তো তাঁর আরাধ্য সমাজতন্ত্রকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে নি কিন্তু শ্রেয়বোধ, কল্যাণচেতনা ও সমণ্বিত জীবনচেতনা প্রথিত করেছে তাঁর লেখা, এই তিন প্রজন্মের একটা বড় অংশের মধ্যে। আমি নিজে মার্ক্সবাদের সংস্পর্শে আসি স্কুল জীবনেই পারিবারিক আবহে কিন্তু সিরাজুল ইসলাম চৌধুরীর কলাম ও বই আমার মার্ক্সীয় চেতনাকে দৃঢ ও শানিত করেছে, আজও করছে।      

সিরাজুল ইসলাম চৌধুরীর সাহিত্য সমালোচনা আর দশ জনের চেয়ের আলাদা কারণ এই কঠিন কাজটি তিনি করেন ইতিহাস ও সমাজতত্ত্বের আলোকে। ইতিহাসচেতনার ও সমাজতত্ত্বের জ্ঞান ছাড়া যে সাহিত্য সমালোচনা, তা যথার্থ সাহিত্য সমালোচনা  নয়। একটি উদাহরণ দিই। বঙ্কিমচন্দ্র  সম্পর্কে তিনি লিখেছেন: ‘বঙ্কিমচন্দ্র নায়ক খুঁজতে গিয়ে দেখতে পেলেন পরাধীন দেশে নায়ক পাওয়া কঠিন। নায়কের খোঁজে তিনি ইতিহাসের কাছে গেলেন, গেলেন জমিদার বাড়িতে, দেখলেন নায়করা সবাই রিপুর সেবক, আরো দেখলেন মেয়েরা এই পরাধীনদের ঘরে পরাধীন; দেখলেন, বন্দি মেয়েরা অনেক সময় পুরুষকে হারিয়ে দেয়; দেখলেন, পুরুষরা যথার্থ পুরুষ নয়। নবকুমার আশ্রয় দিতে পারে না কপালকুণ্ডলাকে; দেখলেন, উদার সৌন্দর্যকে স্থান করে দেবে এমন আশ্রয় নেই তাঁর নায়কদের গৃহে। কুন্দনন্দিনী তাই আত্মহত্যা করে; দেখলেন, মানুষগুলো সব আবদ্ধ একটি বৃহৎ কারাগারে। তারই ভেতর তাদের ওঠাবসা, যুদ্ধ ও প্রেম।’

এক অগ্রজ কবি আমাকে অনেক কাল আগে বলেছিলেন, “সাহিত্য সমালোচনা কী জিনিস, তা সিরাজুল ইসলাম চৌধুরীর ‘কুমুর বন্ধন’ না পড়লে বুঝতে পারবে না। বস্তুত রবীন্দ্রনাথের উপন্যাস, যোগাযোগ ও কুমুর চরিত্র আর কেউ এমনভাবে ব্যাখ্যা করেতে পারেন নি।” এ কথা শুনেই আমি বইটি সংগ্রহ করি এবং একটানা পড়ে ফেলি। এটি পড়ে এক দিকে আমি সাহিত্য পাঠের আনন্দ লাভ করি, আবার অন্যদিকে, পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে যাই।

সিরাজুল ইসলাম চৌধুরীর সমাজবাদী চেতনা ও তার অনুশীলন আর কর্তব্যপরায়ণতা বিষ্ময়কর। ঢাকা শহরে আমাদের বাসায় প্রতি বছর ৩-৪ বার অনুষ্ঠান করতাম যেখানে শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন থাকত। জাতীয় পর্যায়ের অনেক বুদ্ধজীবী আমার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কিন্তু প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী কখনও আসেন নি। না যাওয়ার জন্য অনুযোগ করতেই একদিন তিনি বললেন, ‘কোন অনুষ্ঠান যদি সামাজিক-রাজনৈতিকভাবে সমষ্টির উদ্যোগে হয়, একমাত্র তাহলেই আমি যেতে পারি। উদ্দেশ্য যদি হয় দাওয়াত খাওয়া, আমি যাই না।’ আমার আর কোন অনুযোগ থাকল না এবং তাঁর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল বহুগুণ।  যে দিন তাঁর স্ত্রীর মৃত্যু হয়, তিনি সেদিনও এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাশ নিতে। বক্তৃতা করলেন পুরোটা সময় এবং তাঁর সেই চিরচেনা স্বভাবসুলভ আলোচনামুখরতায় কোন ছন্দপতন লক্ষ্য করা যায় নি। এ ঘটনাটি আমার জানা ছিল না। আমাকে বলেছিলেন, অধ্যাপক আনিসুজ্জামান। মহাত্মা গান্ধী বলেছিলেন, ‘বি দ্য চেইঞ্জ দ্যট ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড।’ সিরাজুল ইসলাম চৌধুরী গান্ধীবাদী নন কিন্তু গান্ধীর এই উক্তিটির এমন অনুশীলন সারাটা জীবন করে গেছেন। সমাজতন্ত্রের আদর্শকে সারা জীবন হৃদয়ে ধারণ করেছেন, চর্চা করেছেন ও প্রচার করেছেন। কোন দিন এতটুকুও বিচ্যুত হন নি।

অত্যন্ত কঠিন বিষয় সহজবোধ্য করে লিখতে পারার যাদুকরী ক্ষমতা সিরাজুল ইসলাম চৌধুরীর লেখার প্রধান বৈশিষ্ট্য। তাঁর লেখার মধ্যে ঘুরে ফিরে পুঁজিবাদের অশুভ ও সর্বগ্রাসী চারিত্র্য এবং সমাজতন্ত্রের কল্যাণকর দিকগুলো বার বার আসে কিন্তু তা পাঠকের মধ্যে একঘেয়েমি সৃষ্টি করে না। কারণ যে সব ঘটনা সাধারণ মানুষের জীবনকে স্পর্শ করে, তিনি সুকৌশলে সে সব ঘটনার অবতারণা করেন এবং তা ব্যখ্যা করেন তত্ত্বের আলোকে উপমার মধ্য দিয়ে। তিনি একবার লিখলেন, ‘মোটর সাইকেলের মধ্যে একটা উদ্ধত ভাব আছে কিন্তু বাইসাইকেলের মধ্যে আছে বিনয়।’  

তাঁর লেখার আরেকটা বৈশিষ্ট্য হল, গদ্যের মধ্যেও একটি ছন্দ আছে, যা পাঠক খুব সহজেই অনুভব করেন। তাঁর সদ্য প্রয়াত স্ত্রীকে নিয়ে লেখা ‘বন্ধুর মুখচ্ছবি’ সাপ্তাহিক বিচিত্রায় ছাপা হয়েছিল। ‘বন্ধুর মুখচ্ছবি’র মর্মস্পর্শী ভাষা পাঠককুলকে ভীষণভাবে নাড়া দেয়। বাজার থেকে সব কপি উধাও হয়ে গেলে আমরা একে অপরকে বেদনাবিধুর এই গল্পটি ফটোকপি বিলি করেছি। একদিন তাঁর ধানমন্ডির বাড়িতে গিয়ে হাজির হলাম। ঘটনা খুলে বললাম। ‘নাজমা জেসমিন চৌধুরী স্মারকগ্রন্থের’ একটাই কপি স্যারের কাছে ছিল। তিনি সেটাই আমাকে দিয়ে দিলেন। এক পর্যায়ে আমি তাঁকে বললাম ‘স্যার, আপনি লেখেন গদ্য, কিন্তু পড়লে মনে হয় আমি কবিতা পাঠ করছি। আপনি কবিতা লেখেন না কেন?’ তিনি হাসলেন আর বললেন, ‘বর্তমানে যাঁরা কবিতা লিখছেন, তাঁদের চেয়ে ভালো যেদিন লিখতে পারব, একমাত্র সেদিনই তা প্রকাশ করব। আবর্জনা লিখে পাঠকের সামনে হাজির করতে চাই না।’

পিতার মৃত্যু ও স্ত্রীর মৃত্যু ভীষনভাবে আঘাত করেছিল এই স্থিতপ্রজ্ঞ মানুষটিকেও। প্রথম মৃত্যুটি ঘটে তাঁর ইংল্যাণ্ডের প্রবাস জীবনে। আগেই বলেছি, ‘বন্ধুর মুখচ্ছবি’র মর্মস্পর্শী ভাষা পাঠককে অশ্রুসিক্ত করে। তিনি লিখেছেন, ‘ঐ বিদেশ বিভূঁইয়ে, পিতার মৃত্যুর খবর নিয়ে, তুমি ছাড়া, বলো নাজমা, আর কার কাছে যাব?’। এর পর তিনি লিখছেন, ‘আমার কি জন্ম হয়েছিল, নাজমা, তোমার সঙ্গে পরিচয়ের আগে? আমি জানি না; কিন্তু পিতার মৃত্যুর সেই অন্ধকারে আরেকটি জন্মের ঘটনা ঘটেছিল, সেটা জানি।’ স্ত্রীর মৃত্যুর পর তিনি লিখছেন, ‘…অন্ধকার আর এক রকমের হয়, রোমান্টিক ধারণার মতো। সেই অন্ধকার খুব প্রিয় ছিল তোমার, যে অন্ধকারে আকাশে তারা জ্বলে মিটি মিটি কিংবা গুচ্ছ গুচ্ছ…।’ কত ভালো হত নিজের মৃত্যুর পারে গিয়ে যদি প্রিয়তমা স্ত্রীর সাথে আবার দেখা হত! কিন্তু হায় ! মৃত্যুই যে জীবনের সীমারেখা। নাজমা জেসমিন চৌধুরী, তাঁর সেই প্রিয়তমা স্ত্রী যিনি একদা অন্ধকার আকাশের মিটি মিটি তারার মধ্যে হারিয়ে গিয়েছিলেন, তাঁর সাথে আসলে কি আর দেখা হবে? হবে না! 

Tackling corruption is impossible without democracy

N N Tarun Chakravorty

Corruption is at once a bureaucratic, institutional and political problem. A cure for this problem lies in accountability because there is a clear connection between corruption and lack of accountability. Corruption takes place when the agent and the client collude, according to the principal-agent-client theory, where the agent (politicians and bureaucrats) does not need to be accountable to the principal (people of the country). Here the clients are the people who seek to have license, permit, registration, etc. from the government or have to go to government offices to get things done. Good governance and accountability—two basic components of democracy—are key factors for economic and human development because only in a purely democratic environment, it is possible to avert the unholy collusion between the politician or bureaucrat and the people going to government offices to get things done. It is worth saying at this point that people are compelled to pay bribe because of the corrupt trap set by the bureaucrats, taking advantage of bureaucratic doldrums.

Amartya Sen, in his book Poverty and Famines“, emphasised the importance of democracy to avert this trap. Sen describes democracy as a form of universal values and says that it is democracy that can also avert famines. Democracy is essentially a system where existence of multiple parties, election and criticism of government by the opposition are its integral parts. Sen in his book Development as Freedom shares the same view and adds that free media and presence of the opposition are a must for development.

There is a huge literature on the relationship of corruption with institutional and political systems, and on the relationship of democracy with growth in the economic and political realms. That without democracy good governance and a corruption-free society cannot be built is the central message of many studies.

Consider the fact that once there were many countries including the then Soviet Union where the socialist/communist system was in place. Now it exists only in Cuba and North Korea. All states belonging to the erstwhile Soviet Union have been following capitalist economic models since their separation. In China, only one feature of the communist system exists. Dictatorship of the proletariat is an amazing philosophy no doubt. But the problem started when the leaders and activists of the Communist Party refused to remain proletariat any longer, and wanted to own wealth and means of production. When democratic practices are absent within the party, when party leaders behave like bureaucrats and when there is no scope to bring a change in party leadership, despite numerous complaints against them, corruption must come in. And it did.

Jean-Paul Sartre’s belief in communism is well-known although he was never a member of the French Communist Party. He remained a true believer of communism until he died. However, he was also a stern critic of Stalin’s regime. To give communism a humane face, Sartre felt the necessity of democracy. The reason why he liked the Cuban Communist Party so much is that there were democratic practices within the party. Ahead of the party congress, extensive discussion meetings, exchanges of views and debates were held. For example, in 1991’s congress, there were 89,000 meetings in total, where 3.5 million Cubans participated from inside and outside the Communist Party. Any one, whether from within the party or outside, was able to raise complaints against any party leader. To represent in the National Assembly, one had to have 50 percent of the votes from his or her constituency. The central message of what has been said about Cuba is that, without democracy, without opposition and without checks and balances, corruption is bound to come in.

Bertrand Russel mentioned three motivations in the preamble of his autobiography. One of them is his endless love for the distressed humanity. Perhaps that was the reason why he considered himself a socialist. He visited the erstwhile Soviet Union as one of the team members representing the British Labour Party in 1920. Although he was not disillusioned by socialism, he did not like the socialist model existing in the Soviet Union at that time. That a system without freedom of speech, opposition parties and freedom to gather gives rise to autocracy, was witnessed by Bertrand Russel himself. It is surprising that after a one-month visit, what he wrote of the situation prevailing in the Soviet Union in his diary now prevails in Bangladesh, a country of parliamentary democracy. He wrote, “All kinds of tricks are being adopted on the way to an absolute dictatorship under which the opposition parties—even leftist parties—are not free to speak and gather.” I hope the readers have not forgotten that even the leftist parties in Bangladesh under the current regime have not been always allowed to assemble to have their say, and that the scene of the baton charge on leftist protesters is still fresh in their memory. 

Joe Devine, a professor at Bath University, refuses to accept the popular narrative of growth and development as indicative of real development. When Bangladesh has already earned her reputation for development, David Luis, a professor of economics at the London School of Economics, mentions the lack of good governance and widespread corruption in his book Bangladesh: Politics, Economy and Civil Society“. He also says that the parliamentary system here has not been effective at all and that although the democratic process was introduced after 15 years of army rule, there has been little change in the corruption perception index of the country. It means, what is being called a democratic system is not actually a democracy, because accountability, which is at the centre of any democracy, is missing here. Often, after being elected as members of parliament, leaders are seen to concentrate on gathering wealth rather than being accountable to the people because they know that it is money that can help them manage party tickets for the next election and then purchase votes. This cannot go on. We must enforce accountability and good governance to truly benefit from democracy.

Dr. N N Tarun Chakravorty is a visiting professor of economics at Siberian Federal University, Russia, and editor-at-large, South Asia Journal.

(Published in the Daily Star, Bangladesh, Dec 11, 2020)

Expenditures on health and education

Government expenditures on health and education as percentage of GDP have remained lower than the comparable countries: health: in 2014 Bangladesh: 0.79, India: 1.4, Pakistan: 0.92, developing country average: 3.0; education: in 2013 Bangladesh: 1.96, India: 3.84, Pakistan: 2.5, developing country average: 4.0.

Note: Data for health are not available after 2014 and data for education not available after 2013.

Source: World Development Indicator (2018), World Bank

Secondary schooling enrollment of female

Secondary schooling enrollment of female were 9, 18.7, 9 and 36 in Bangladesh, India, Pakistan and lower- & middle-income countries respectively in 1980, which in 2016 have been 72.5, 75.8, 41.1 and 72.1; In secondary school enrollment of female Bangladesh has surpassed the developing country average in 26 years while its per capita income has remained below India, Pakistan and developing country average.

Source: World Development Indicator (2018), World Bank